১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির

নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আপডেট: এপ্রিল ১৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আওয়ামী লীগকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ফের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ রোববার (১৮ এপ্রিল) শাহাবাগ থানায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব বাদী হয়ে মামলাটি করেন।

মামলা গ্রহণের বিষয়টি শাহাবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশিদ রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বুধবার ফেসবুক লাইভে এসে নুর বলেন, ‘আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সমর্থকরা প্রকৃত মুসলমান নয়। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।’

নুরের এমন বক্তব্যে আওয়ামী সমর্থন করা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে। এ কারণে তার বিরুদ্ধে মামলাটি রুজু করার আবেদন করা হয়েছে।

মামলার এজাহারে আরও বলা হয়েছে, লাইভে নুর আওয়ামী লীগ সমর্থকদের ‘চাঁদাবাজ’, ‘মাদক চোরাকারবারি’, ‘ধোঁকাবাজ’, ‘বাটপার’ উল্লেখ করে বলেন, ‘তারা (আওয়ামী লীগ) সপ্তাহে একদিন নামাজ পড়েন, কিন্তু কখনও ৫ ওয়াক্ত নামাজ পড়েন না।

আরও বলেন, তারা ঘুষ নেয়, চাঁদাবাজি করে, মাদক চোরাচালান করে এবং টেন্ডার ব্যবসা করে। আবার নিজেদের মুসলমান দাবি করে। কোনো মুসলমান আওয়ামী লীগের সমর্থন করতে পারে না। যারা আওয়ামী লীগ সমর্থন করে, তারা প্রকৃত মুসলমান নয়।’

এর আগে গত বছরের ১৪ অক্টোবর ফেসবুক লাইভে দুশ্চরিত্রহীন ও ব্যক্তিগত বিষয়ে নানা বাজে মন্তব্য করায় সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।’

374 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন