১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

নুরকে দেখতে এয়ারপোর্ট থেকে সরাসরি ঢামেকে নাহিদ-সারজিস

আপডেট: আগস্ট ৩১, ২০২৫

নিউজ ডেস্ক: চায়না সফর শেষে এয়ারপোর্ট থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে দেখা করতে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

রোববার রাত ১১টার দিকে হাসপাতালে পৌঁছে নাহিদ ইসলাম গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে হামলায় জড়িত সেনা সদস্য ও পুলিশের সদস্যদের বিচারের নিশ্চিতের দাবি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন- এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, সংগঠক নাহিদ উদ্দিন তারেক প্রমুখ।

এর আগে চীন সফর শেষে রাত ৯টা ৫০ মিনিটে এনসিপির প্রতিনিধিদল হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

371 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন