৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব: রাষ্ট্রপতি সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব কৌশলের ভিডিও ভাইরাল বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে পড়া হল সূরা ফাতহের ১০ নম্বর আয়াত, অর্থ কী

নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ

আপডেট: নভেম্বর ৩, ২০২৫

অনলাইন নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রাক প্রস্তুতিমূলক সভা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এসংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।চিঠিতে বলা হয়েছে, ‘ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে ১৬ অক্টোবর অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মাঠ পর্যায়ে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সভা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারগণের আওতাধীন কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।’এই চিঠি সব আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।তথ্যসূত্রঃদৈনিক কালের কণ্ঠ
362 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন