১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির

নদীতে জেলেদের জালে ১৮০ কেজি ওজনের বাঘাইড় দাম ৪ লাখ টাকা!

আপডেট: মে ৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক>> এবার সিলেটের কুশিয়ারা নদে জেলের জালে ১৮০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

 

শুক্রবার (৭ মে) রাতে মাছটি ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে জেলেদের জালে আটকা পড়ে।

 

শনিবার (৮ মে) সকালে মাছটি বিক্রির জন্য সিলেট নগরের বন্দরবাজার এলাকার লালবাজারে নিয়ে আসা হয়। মাছটি বিক্রির জন্য দাম চাওয়া হচ্ছে ৪ লাখ টাকা।

 

এদিকে বিশাল আকৃতির মাছটি দেখতে সকাল থেকেই লালবাজারে ভিড় জমিয়েছে অনেকে। বাজারে আসা উৎসুক জনতা বিশাল আকৃতির এই মাছটি একবার ছুয়ে দেখছেন। আবার কেউ কেউ কেজি দরে কেনার আগ্রহ দেখাচ্ছেন।

 

জানা গেছে, মাছটি বিক্রির জন্য জেলেরা শনিবার সকালে সিলেটের কাজীরবাজার মাছের আড়তে নিয়ে আসেন। সেখান থেকে তারা মাছটি বিক্রির জন্য লালবাজারে আনেন।

 

মাছটির বিক্রেতা বেলাল মিয়া বলেন, বাঘাইড় মাছটির দাম চাওয়া হচ্ছে ৪ লাখ টাকা। আস্ত মাছ কেনার ক্রেতা না থাকায় দুপুরে মাছটি কেটে কেজি দরে বিক্রি করার সিদ্ধান্ত হয়। মাছটির প্রতি কেজি দুই হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি করা হবে।

 

নগরের মদিনা মার্কেট এলাকা থেকে মাছ কিনতে আসা সুলতান চৌধুরী বলেন, লালবাজারে একটি বিশাল বাঘাইড় বিক্রির জন্য আনা হয়েছে এমন খবর শুনে বাজারে আসি। কিন্তু আস্ত মাছটির দাম বেশি হওয়ায় কেনার আশা-ই ছেড়ে দিয়েছিলাম। দুপুর বেলা শুনলাম মাছটি কেজি দরে বিক্রি হবে। তাই কেজি দরে কিনতে আবারও এসেছি।

 

এর আগে গত এপ্রিল মাসেও কুশিয়ারা নদী থেকে বিশাল আকৃতির আরও দুটি বাঘাইড় মাছ জেলের জালে আটকা পড়ে। পরে সেগুলো কেটে কেজিতে বিক্রি করা হয়।

385 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন