২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে লাল শাপলা দেখতে নেমে কলেজছাত্রের মৃত্যু কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয়

দৌলতদিয়ায় ঢাকা ফেরত যাত্রীদের উপচেপড়া ভিড়

আপডেট: মে ১৮, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ ঈদের ছুটি কাটিয়ে এখনো কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে দৌলতদিয়া ফেরিঘাটে ভীর বেড়েছে যাত্রীদের। মঙ্গলবার (১৮ মে) সকালে ফেরিঘাট এলাকায় বেড়েছে যাত্রীর চাপ। এ নৌরুটে ১৬ ফেরি চলাচল করায় যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে না বলে জানান অধিকাংশ যাত্রী।

জানা গেছে, মঙ্গলবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে গিয়ে যাত্রীদের ভিড় দেখা যায়। কিছু কিছু ফেরিতে ঢাকাফেরত যাত্রীরা ব্যক্তিগত গাড়ি নিয়ে দেশের বাড়িতে যাচ্ছেন।

যাত্রীরা বলছেন, নিজেদের বাড়ি থেকে বিভিন্ন যানবাহন বদল করে আসায় তাদের বেশি ভাড়া গুনতে হচ্ছে। দূরপাল্লার পরিবহন বন্ধ রাখায় চরম বিপাকে পড়তে হচ্ছে তাদের।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়াঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, যাত্রীদের কর্মস্থলে ফিরতে কোনো রকম যেন ভোগান্তি পোহাতে না হয় সেজন্য ১৬ ফেরি সার্বক্ষণিক প্রস্তুত রেখে যাত্রী পারাপার করা হচ্ছে।

467 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন