১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব: রাষ্ট্রপতি

দেশের বাজারে গ্যালাক্সি এ ১২, দাম ১৪৯৯৯

আপডেট: মে ৪, ২০২১

বিজয় ডেস্ক ॥ স্যামসাং বাংলাদেশ তাদের এ-সিরিজের তালিকায় যোগ করলো কোয়াড ক্যামেরা এবং শক্তিশালী ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত গ্যালাক্সি এ১২। ইতিমধ্যে পিকাবুতে এর আগাম বিক্রি শুরু হয়েছে, যা আগামী ১৯ মার্চ পর্যন্ত চলবে। স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘ দেশের মানুষ ধীরে ধীরে ডিজিটাল ডিভাইস গ্রহণ করছে এবং আমাদের জীবনে এটি যে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে তা বুঝতে পারছে। সারাদেশে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে অধিক সংখ্যক গ্রাহকের জন্য আমাদের বাজেটবান্ধব সেটের তালিকায় নতুন নতুন ডিভাইস যুক্ত করতে আমরা বিশেষভাবে আগ্রহী।

 

এছাড়া, আমরা গ্যালাক্সি এ-সিরিজে আরও শক্তিশালী ডিভাইস আনব বলে আশা করছি।’ গ্যালাক্সি এ১২ ডিভাইসটি কোয়াড ক্যামেরাযুক্ত-রয়েছে ৪৮ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫ মেগা পিক্সেলের ১২০-ডিগ্রি আল্ট্রা-ওয়াইড, ২ মেগা পিক্সেল ম্যাক্রো এবং ২ মেগা পিক্সেল ডেপথ সেন্সর। ম্যাক্রো লেন্সটি দিয়ে ব্যবহারকারিরা অসাধারণ ক্লোজ-আপ ছবি তুলতে পারবেন। এছাড়াও, দূর থেকে চমৎকার ছবি তুলতে স্মার্টফোনটিতে রয়েছে ১০ এক্স জুম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার মতো সুন্দর ছবি তুলতে এর ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৮ মেগা পিক্সেল সেন্সর। ফ্রন্ট সেন্সর দিয়ে লাইভ ফোকাস এবং এইচডিআর মোডে ছবি তোলা যায়।

গ্যালাক্সি এ১২-এ রয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের দুর্দান্ত ব্যাটারি, যা দীর্ঘক্ষণ গেমিং, অনলাইন ক্লাস, কাজ এবং মিটিংয়ের জন্য ব্যবহারের পরেও সহজেই চলতে পারে সারা দিন। এছাড়াও, স্মার্টফোনটির এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) গেম বুস্টার সক্ষমতা দেয় স্মুথ গেমিংয়ের অভিজ্ঞতা। ডিভাইসটিতে আরও রয়েছে ডলবি অ্যাটমসের সাথে ৬.৫০-ইঞ্চি ইনফিনিটি-ভি ডিসপ্লে। নতুন এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৯৯৯ টাকা।

890 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন