৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে: শিক্ষামন্ত্রী রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত

দেশের নীতিনির্ধারণে অংশ নিতে আমাদের যুবসমাজ পুরোপুরি প্রস্তুতঃ তারেক রহমান

আপডেট: জানুয়ারি ২৪, ২০২৬

আজ ঢাকার জাস্টিস শাহাবুদ্দিন পার্কে তরুণ কনটেন্ট ক্রিয়েটর আর চিন্তাশীল তরুণদের সাথে খুবই প্রাণবন্ত ও উদ্দীপনাময় একটি আড্ডায় বসেছিলাম। কোনো মঞ্চে দাঁড়িয়ে বা ব্যারিকেডের পেছনে নয়, খোলা আকাশের নিচে। তাদের সাথে আলোচনায় বুঝলাম, তরুণরা আসলে কেমন নতুন ধরণের রাজনীতি চায়।
‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশের নানা প্রান্তের তরুণদের কথা মন দিয়ে শুনেছি। শিক্ষা ও কর্মসংস্থান থেকে শুরু করে পরিবেশ রক্ষা, নারীদের ক্ষমতায়ন আর দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন- সব বিষয়েই তাদের ভাবনা ছিল দারুণ শক্তিশালী। উল্লেখ্য যে, এই প্রতিযোগিতায় ২২০০’রও বেশি রিল জমা পড়েছে, আর আলোচনাগুলো ছিল বাস্তবসম্মত এবং গভীর।
এই তরুণদের কথাই প্রমাণ করে, দেশের নীতিনির্ধারণে অংশ নেওয়ার জন্য আমাদের যুবসমাজ পুরোপুরি প্রস্তুত। দেশের ভবিষ্যৎ গড়তে হলে বাংলাদেশি তরুণদের সামনে আরও বেশি সুযোগ ও জায়গা তৈরি করতে হবে, যেখানে তারা নেতৃত্ব দেওয়ার পথ খুঁজে পাবে। লেখা ও ছবি:বিএনপির মিডিয়া সেল।
157 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন