১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির

তরুনীকে ৬ ডোজ করোনার টিকা দিল নার্স !

আপডেট: মে ১২, ২০২১

বিশেষ প্রতিনিধি ॥ ভুলবশত ২৩ বছর বয়সী এক তরুণীকে টিকার ছয়টি ডোজ একসঙ্গে দেওয়া হয়। একসঙ্গে ভ্যাকসিনের ছয়টি ডোজ দেওয়া হল এক তরুণীকে। এমন কাণ্ড দেখে হতবাক সকলেই। বিষয়টি সামনে আসার পরই ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ঘটনাটি ইতালীর।

সৌভাগ্যবশত, একসঙ্গে ভ্যাকসিনের ছয়টি ডোজ নেওয়ার পরও ওই তরুণীর শরীরে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ঘটেনি। ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছিল ওই তরুণীকে। টিকার ওভারডোজ সত্ত্বেও ওই তরুণী সুস্থই রয়েছেন।

জানা গেছে, এক স্বাস্থ্যকর্মী ভুলবশতভাবে ভ্যাকসিনের পুরো বোতলটাই সিরিঞ্জে ভরে নেন। তারপরই ওই তরুণীকে ফাইজার ভ্যাকসিন দেওয়া হয়। পরে তিনি বুঝতে পারেন, ভ্যাকসিনের ছয়টি ডোজ একসঙ্গে দেওয়া হয়েছে।

এই ঘটনায় হাসপাতালে বিভাগীয় তদন্ত শুরু হয়। অনিচ্ছাকৃত ভুলের জন্যই এমন কাণ্ড ঘটেছে বলে জানানো হয়।

 

400 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন