১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে চান বিএনপির ১০ নেতা! ২৭২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ট্যাংকার, আসছে আরও চারটি জাকাত ব্যবস্থাপনায় আলেম-ওলামাদের নিয়ে কমিটি গঠনের সুপারিশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুবদল নেতা তসলিম উদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর তথ্য নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর

টিকার কোর্স সম্পন্নকারীদের মাস্ক লাগবে না !

আপডেট: এপ্রিল ২৮, ২০২১

বিজয় ডেস্ক ॥ টিকার কোর্স সম্পন্নকারীদের ঘরের বাইরে অথবা কর্মস্থলে মাস্ক পরার কোনো প্রয়োজন নেই বলে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সর্বশেষ গাইডলাইনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনও একই আহবান জানিয়েছেন আমেরিকানদের প্রতি। তবে বড় ধরনের কোন সভা-সমাবেশে যোগদানকালে অবশ্যই মাস্ক পরতে হবে বলে সিডিসির নির্দেশনায় বলা হয়েছে।

গত ১৩ মাস ধরে মাস্ক পরতে বাধ্য হচ্ছেন সকলে। সেই অসহনীয় একটি পরিস্থিতি থেকে স্বাভাবিক জীবনে ফেরার পথে এ এক বড় পদক্ষেপ বলেও সিডিসি মন্তব্য করেছে।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, সকলেরই উচিত করোনার টিকা গ্রহণ করা। টিকা নিলেই সবকিছু দূর হয়ে যাবে। সম্পূর্ণ ডোজ গ্রহণ করলেই আপনি বাসার বাইরে মাস্ক ছাড়াই চলাফেলা করতে পারবেন। ছোট-খাটো যে কোন ইভেন্টেও মাস্ক পরতে হবে না। শুধু অধিক মানুষের সমাবেশ এড়িয়ে চলতে হবে। ঘনবসতি রয়েছে এমন এলাকাতেও মাস্ক পরতে হবে। কারণ, এখনও অনেক মানুষই টিকা নিতে সক্ষম হননি।

এদিকে, সিডিসির পরিচালক ড. রেচেলে ওয়েলেনস্কি বলেছেন, আমরা এখন মনে করছি যে পরিপূর্ণ টিকা গ্রহণকারীরা মাস্ক ছাড়াই চলাফেরা করতে পারবেন। তবে বড় ধরনের কনসার্ট, স্টেডিয়াম এবং সভা-সমাবেশে যোগদানের সময় অবশ্যই মাস্ক পরতে হবে।

সিডিসির এই ঘোষণার পরই নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, লুইজিয়ানা, মেইন এবং ম্যাসেচুসেটস’র গভর্নররা একই নির্দেশনা জারি করেছেন।

প্রসঙ্গত, সারা আমেরিকায় করোনায় এ পর্যন্ত মারা গেছে মোট ৫ লাখ ৭৩ হাজার মানুষ। করোনার টিকা (দুটি করে ডোজ অথবা জনসনের একটি) গ্রহণ করেছেন সাড়ে ৯ কোটি আমেরিকান অর্থাৎ মোট জনসংখ্যার ২৮.৫%।

 

355 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন