১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে চান বিএনপির ১০ নেতা! ২৭২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ট্যাংকার, আসছে আরও চারটি জাকাত ব্যবস্থাপনায় আলেম-ওলামাদের নিয়ে কমিটি গঠনের সুপারিশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুবদল নেতা তসলিম উদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর তথ্য নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর

‘‘টিকটক করে পরীক্ষায় পাস করার দিন শেষ, আল্লাহর ওয়াস্তে পড়তে বসো’’

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অনলাইন নিউজ: শিক্ষার্থীদের সতর্ক করলেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। এই অভিনেতা ফেসবুক স্ট্যাটাসে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় পাস করা ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাবে। এখন টিকটক করে পড়াশোনার দিন শেষ। দেশের নতুন সরকার শপথের দিন কেন এমন প্রসঙ্গ সামনে আনলেন এই অভিনেতা?

ইরফান সাজ্জাদ
ইরফান সাজ্জাদখালেদ সরকার

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘শিক্ষার্থীরা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছ, তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।’

এই অভিনেতা তাঁর পোস্টের সঙ্গে সম্প্রতি দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের একটি ছবি জুড়ে দিয়েছেন। সেখানে নিজের এএসএসি পাস করার অভিজ্ঞতা ভাগাভাগি করে সাজ্জাদ লিখেছেন, ‘আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।’

ইরফানের এই ফেসবুক স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সাত শতাধিক বার ভক্তরা ভাগাভাগি করেন। তবে ভক্তরাও নানা রকম মজার মন্তব্য করছেন। তাহের রাব্বী নামের একজন লিখেছেন, ‘আবার সেই পুরোনো দিনের মতো এসএসসি, এইচএসসি পাস করলে এলাকাবাসী দেখতে আসবে।’ শোয়েব তাহসিন নামের একজন লিখেছেন, ‘এখন যদি সবাই পড়তে বসে, তাহলে তোমাদের নাটক কে দেখবে।’ রেহনুমা নামের একজন লিখেছেন, ‘সেই যুগের ফাইভ পাস এই যুগের মাস্টার্স পাসের সমান।’

139 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন