আপডেট: জানুয়ারি ৩০, ২০২৬
সোহেল আহমেদ, চট্টগ্রাম থেকেঃ জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ৩০ জানুয়ারি শুক্রবার ছুটির দিনে বিএনপির ধানের শীষ প্রতীক, ১১ দলীয় জোটের দাড়ি পাল্লা আর ইসলামী আন্দলোন বাংলাদেশের হাত পাখার প্রতীকের মিছিলে প্রকম্পিত চট্টগ্রাম-১১ আসনের নির্বাচনী এলাকা। জুমার নামাজের পরপরই এমপি পদপ্রার্থীরা গণসংযোগ শুরু করেন। নেতাকর্মীরা নিজস্ব প্রতীকের পক্ষে স্লোগান দিয়ে ভোটারদের আকৃষ্ট কেরেন। সবমিলিয়ে সারাদেশের মতো চট্টগ্রাম নগরেও নির্বাচনী আবহাওয়া বিরাজ করছে।