৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন নবম শ্রেণি পর্যন্ত নিষিদ্ধ হলো স্মার্টফোন

চট্টগ্রামে নলকূপের গর্তে ৫ বছরের শিশু, চলছে উদ্ধার অভিযান

আপডেট: জানুয়ারি ২৮, ২০২৬

অনলাইন নিউজ: চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি নলকূপের গর্তে পড়ে গেছে মিসবাহ নামে ৫ বছরের এক শিশু।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশু মিসবাহ ওই এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন। তবে কীভাবে শিশুটি গর্তে পড়ে গেছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম বলেন, নলকূপের গর্তে আনুমানিক ৩০ ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়েছে। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে। উদ্ধারকারী দল সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা টর্চলাইট ব্যবহার করে গর্তের ভেতরে শিশুটির অবস্থান দেখার চেষ্টা করছেন। কেউ কেউ গর্তের ভেতরে একটি গাছ ঢুকিয়ে শিশুটিকে তা ধরে রাখার নির্দেশ দিচ্ছেন।

সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা সময় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

258 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন