১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির

ঘরমুখো মানুষের জনসমুদ্র শিমুলিয়ায়

আপডেট: মে ১২, ২০২১

বিশেষ প্রতিনিধি ॥ আসছে ঈদে ঘরমুখো মানুষের ঢলে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে শিমুলিয়া ঘাট। গণপরিবহন বন্ধ ও বিজিবির চেকপোস্ট বসিয়েও ঘরে ফেরা মানুষকে আটকে রাখা যায়নি। সব বাধা উপেক্ষা করেই বাঁধভাঙা স্রোতের মতো শিমুলিয়া ঘাটে ছুটছে মানুষ।

সংশ্লিষ্টরা বলছেন, শিমুলিয়া ফেরিঘাট আর কখনো এত মানুষকে একত্রে পায়নি। বুধবার (১২ মে) সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

দেখা গেছে, বাড়ি ফেরা লোকজন ট্রাকে, পিকাপে এবং ড্রাম ট্রাকে করে গায়ে গায়ে ভিড় করে রাজধানী ঢাকা ছাড়ছে। চেকপোস্টে নামিয়ে দেওয়ার পর হেঁটে ফেরিঘাটে যাচ্ছেন তারা। আবার চেকপোস্ট এড়িয়ে যেতে বিকল্প ছোট ছোট সড়ক ব্যবহার করছে। সেই সঙ্গে মোটরসাইকেলেও ঘাটে যাচ্ছেন হাজার হাজার মানুষ।

কার আগে কে উঠবে ফেরিতে তার প্রতিযোগিতা। প্রাণপণ চেষ্টা। জনস্রোতের কারণে ফেরিতে যান পারাপারই কঠিন হয়ে যাচ্ছে। লোকজনে ঠাসাঠাসি পুরো। একটি ফেরি ঘাটে ভিড়তেই হুমড়ি খেয়ে পড়ছে মানুষ । ফেরি ছেড়ে দিচ্ছে তারপরও ঝুঁকি নিয়েই ওঠার প্রাণান্তকর চেষ্টা করছেন অনেকে।

গত মঙ্গলবার (১১ মে) রাতেও ফেরিঘাটের একই অবস্থা ছিল। সংশ্লিষ্টরা বলছেন, লোকজনের এত স্রোত যে গত রাত ৯টা থেকে মানুষের চাপে ফেরিতে গাড়িই উঠতে পারছিল না।

বিআইডব্লিউটিসির এজিএম মো. সফিকুল ইসলাম জানান, ঈদের মাত্র এক দিন বাকি। তাই চাপ প্রবলভাবে বেড়েছে। অবস্থা এমন যে, স্বাস্থ্যবিধি তো দূরের কথা নিয়মকানুন কিছুই মানতে চাচ্ছে না কেউ। এই রুটে সচল ১৫টি ফেরিই চলাচল করছে এখন।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানিয়েছেন, ঢল থামানো যাচ্ছে না। তাই সংক্রমণ ঝুঁকি এড়াতে সাধ্যমতো চেষ্টা চলছে।

420 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন