৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

গাড়িতে উঠলেই বমি হয়?

আপডেট: এপ্রিল ২০, ২০২১

নিজস্ব প্রতিবেদক:: অনেকে গাড়িতে কিংবা বাসে উঠলেই বমি করা শুরু করেন বা বমি বমি ভাব আসে। তার সঙ্গে শুরু হয়ে যায় মোশন সিকনেস, মাথা ঘোরা। ফলে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। কিন্তু এই সমস্যা থেকে কীভাবে রেহাই মিলবে? আসুন জেনে নেওয়া যাক এই সমস্যা থেকে মুক্তির কিছু উপায়।

 

১. গাড়িতে উঠে বমি বমি ভাব অনুভূতি হলে এক টুকরো লবঙ্গ মুখে দিয়ে রাখুন। চুইংগামও খেতে পারেন, কারণ এটি মুখ ও মন দুটিই ব্যস্ত রাখে। তাই বমি ভাব আসে না!

 

২. আদা এক্ষেত্রে খুব কার্যকরী। গাড়িতে ওঠার আগে মুখে এক টুকরো আদা পুরে দিন। আদা খাবার হজমে সাহায্য করে। লেবু পাতার গন্ধও বমি ভাব দূর করে।

 

৩. যেদিন কোথাও বের iবেন, তার আগের দিন রাতে অবশ্যই ভালোভাবে ঘুমোনোর চেষ্টা করুন। আর চলন্ত গাড়িতে বই বা ফোন ব্যবহার করবেন না।

 

৪. গাড়িতে উঠলেই যদি আপনার বমি হওয়ার সমস্যা থাকে তাহলে, গাড়ি বা বাসের জানালার পাশের সিটে বসার চেষ্টা করুন। বাইরের বাতাস ভিতরে আসতে দিন।

 

৫. গাড়িতে ওঠার আগে চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধও খেতে পারেন, যাতে বমি না হয়।

 

৬. গাড়িতে সামনের দিকে বসার চেষ্টা করুন। গাড়ি যেদিকে চলছে সেই দিকে পেছন করে কখনোই বসবেন না।

 

৭. বমি ভাব মনে হলেই কবজিতে চাপ দিন। কবজিতে আকুপ্রেশারের ফলে বমি ভাব অনেকটাই কমে যায়!

 

৮. অনেক সময় গাড়ির ঝাঁকুনির ফলে মাথা ঘোরাতে থাকে। তাই জোর করে মাথা সোজা রাখার চেষ্টা করবেন না, বরং একদিকে মাথা কাত করে রাখতে পারেন।

284 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন