১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে চান বিএনপির ১০ নেতা! ২৭২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ট্যাংকার, আসছে আরও চারটি জাকাত ব্যবস্থাপনায় আলেম-ওলামাদের নিয়ে কমিটি গঠনের সুপারিশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুবদল নেতা তসলিম উদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর তথ্য নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর

কেন্দ্রে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ৫ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬

অনলাইন নিউজঃ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নিজ কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী বিভাগের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার এ কথা বলেন।


তিনি আরও বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনভাবে মোতায়েন করেছি ও প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করছি তাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা কম।’


‎বিভাগীয় কমিশনার জানান, রাজশাহী বিভাগে ৩৯টি সংসদীয় আসনে ভোটার এক কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন। মোট ভোটকেন্দ্র ৫৫০৪টি যার মধ্যে ১৭৬৭টি গুরুত্বপূর্ণ। রাজশাহী বিভাগে ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোট এক লাখ ৪ হাজার ৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যা মোতায়েন করা হয়েছে। যার মধ্যে ১০ হাজার সেনাবাহিনী, বিজিবি ৪১২৩, রেঞ্জ পুলিশ ১৩৭৯৬, আরএমপি ২৪০৫, র্যাব ১০০৬, আনসার ৭২ হাজার ৭৩৬ জন। প্রতি আসনে গড়ে ২৬৬৮ জন মোতায়েন থাকবে।
 

তিনি আরও বলেন, ‘ভোটারদের নিরাপত্তা ও ভোটকেন্দ্রের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অপ্রীতিকর ঘটনা রোধে ৫২৬৬টি কেন্দ্রে সিসিটিভি এবং ২৩১৮ বডি ওন ক্যামেরা স্থাপন করা হয়েছে।’

‎এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্ লুর রহমানসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ।
123 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন