১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট: মার্চ ১১, ২০২৬

অনলাইন নিউজ: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে আয়মান ও আল জাহিম নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলো- বলাকিয়া গ্রামে সৌদি প্রবাসী শামসুল আলমের ছেলে আয়মান (৭) ও আল জাহিম (৫)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার পর থেকে দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে সদ্য খনন করা একটি পুকুরে তাদের ডুবন্ত অবস্থায় পান স্বজনরা। পরে দ্রুত তাদের অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

শিশুদের চাচা আরিফুল ইসলাম বলেন, দুপুরের দিকে দুই ভাই বাড়ির উঠানে খেলছিল। কিছুসময় পর তাদের উঠোনে দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে পুকুরে খোঁজ করলে তাদের ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। আমরা তাদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর বলেন, পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। আমরা তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পাই। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। আমরা তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।

143 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন