১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির

কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

আপডেট: নভেম্বর ৫, ২০২৫

অনলাইন নিউজঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলার আগানগর ইউনিয়ন শাখার উদ্যোগে প্রথম ধাপে বিনামূল্যে ২৩ জন রোগীর চোখের ছানির অপারেশ করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার রেটিনা গ্লকোমা সেন্টার অ্যান্ড সুপার স্পেশালটি আই হসপিটালে এ অপারেশন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, বাকি আরও ৭২ জন রোগীকে ধারাবাহিকভাবে বিনামূল্যে চোখের ছানির অপারেশন করা হবে।

স্থানীয়ভাবে আয়োজিত এই চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে দলটি।

ভৈরব উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা কবির হোসাইন বলেন, আমরা বিশ্বাস করি, সেবা হচ্ছে মানবতার সবচেয়ে বড় দাওয়াত। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। এই চক্ষু শিবির সেই মানবিক প্রয়াসেরই অংশ। প্রথম ধাপে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানির অপারেশন করা হয়েছে, পরবর্তীতে আরও ৭২ জনকে এর আওতায় আনা হবে। ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।সূত্রঃবাংলাএডিশন

364 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন