২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

কারাগারে ৩২৮ পিস ইয়াবাসহ কারারক্ষী গ্রেপ্তার

আপডেট: এপ্রিল ৩০, ২০২১

নিজস্ব প্রতিবেদক:: কাশিমপুর কারাগারে ইয়াবাসহ কারারক্ষী গ্রেপ্তার ৩২৮ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ঢোকার সময় পিন্টু মিয়া নামে এক কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কারাগারের মূল ফটক (আরপি গেট) থেকে তাকে গ্রেপ্তার করে অন্য কারারক্ষীরা।

 

গ্রেপ্তার পিন্টু ঢাকার ধামরাই থানার ঘারাইল এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১’র কারারক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন।

 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১’র জেলার রিতেশ চাকমা জানান, পিন্টু মিয়া বাইর থেকে কারাগারে প্রবেশ করছিলেন। এক পর্যায়ে আরপি গেটের কারারক্ষীরা তাকে তল্লাশি করে। এ সময় তার কাছে থেকে ৩২৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে কারারক্ষী পিন্টু মিয়াকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, পিন্টু মিয়াকে ইয়াবাসহ আটকের পর থানায় খবর দেয় কারা কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা করা হয়েছে।

337 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন