২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
বরিশালে লাল শাপলা দেখতে নেমে কলেজছাত্রের মৃত্যু কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয়

কাবা শরিফে ওমরাহকারীদের জন্য থাকবে ৭৫০ গাইড

আপডেট: এপ্রিল ২১, ২০২১

ধর্ম ডেস্ক ।। মহামারি করোনার এ সময়ে ওমরাহ পালনকারীদের সঠিক পথ নির্দেশনা দিতে কাবা শরিফে ৭৫০ জন গাইড নিয়োজিত করেছে। কাবা শরিফ ও মদিনার মসজিদে নববির প্রধান পরিচালনা কর্তৃপক্ষ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থাপনা নিশ্চিত করার দায়িত্বও দেয়া হয়। খবর আল-আরাবিয়া।

জেনারেল প্রেসিডেন্সির জনসমাগম নিয়ন্ত্রণ বিষয়ক প্রশাসনিক পরিচালক ওসামা আল-হুজাইলির বরাতে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ায় প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়।

ওসামা আল-হুজাইলি বলেন, এই ৭৫০ জন গাইড মসজিদুল হারাম তথা কাবা শরিফ জেয়ারতে আসা ব্যক্তিদের ২৪ ঘণ্টা সহায়তা করবে। ওমরাহ পালনের সময় তাদের যথাযথ স্বাস্থ্যবিধি ও দিকনির্দেশনা দেবে গাইডাররা। তাদের সহযোগিতায় আরও থাকবে জেনারেল প্রেসিডেন্সির বেসামরিক নিরাপত্তা প্রহরীদের পাঁচ শ’ সদস্যের শক্তিশালী একটি দল।

সৌদিআরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রমজানে কেউ মসজিদুল হারাম তথা কাবা শরিফ জেয়ারত বা ওমরাহ করতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে করোনভাইরাস প্রতিরোধে টিকা নিতে হবে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের চালু করা ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে সুস্থতার বিষয়টি নিশ্চিত করতে হবে।

মসজিদে হারামে ইবাদত ও ওমরাহ করার যাবতীয় শর্ত পূরণের পর প্রত্যেককেই হজ ও ওমরা মন্ত্রণালয়ের চালু করা ‘ই-তামারনা’ অ্যাপের মাধ্যমে আবেদন করে অনুমতি নিতে হবে।

উল্লখ্য, যথাযথ অনুমতি ছাড়া কেউ ওমরাহ পালনের জন্য গেলে তাকে সৌদি ১০ হাজার রিয়াল তথা বাংলাদেশী দুই লাখ টাকারও বেশি জরিমানার আইন জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আর শুধু মসজিদুল হারামে প্রবেশ করলে তাকে সৌদি এক হাজার রিয়াল তথা বাংলাদেশী ২২ হাজার টাকারও বেশি জরিমানা গুণতে হবে।

719 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন