৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন নবম শ্রেণি পর্যন্ত নিষিদ্ধ হলো স্মার্টফোন

কাপ্তাই হ্রদে অল্পের জন্য বেঁচে গেলেন ১৩ যাত্রী

আপডেট: মে ১৬, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ কাপ্তাই হ্রদের সুবলং চ্যানেল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি স্পিডবোট। এতে বোটে থাকা ১৩ যাত্রীই পানিতে পড়ে যান। এদের মধ্যে নারীও ছিলেন। রাঙ্গামাটির লংগদু উপজেলা থেকে স্পিডবোটে রাঙ্গামাটি শহরে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। রোববার (১৬ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

তবে সুবলং চ্যানেলে পানি কম থাকায় সাঁতরে তীরে উঠে আসেন যাত্রীরা। এসময় আশপাশে থাকা অন্যান্য নৌযানগুলো এগিয়ে এসে তাদের রক্ষা করায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা এক যাত্রী।

 

জিয়াউল জিয়া নামের ওই যাত্রী জানান, ঈদের মৌসুমে বাড়তি ভাড়া নেয়া ও বেশি যাত্রী পরিবহন করার প্রবণতার কারণে কিছু চালক দ্রুততম সময়ে আসা যাওয়া করার প্রতিযোগিতায় নেমেছেন। এ কারণে নৌদুর্ঘটনা বাড়ছে।

তিনি বলেন, ‘আজ সুবলং চ্যানেলে পানি কম থাকার কারণে এতোগুলো মানুষের জীবন বেঁচে গেল। বর্ষা মৌসুম হলে অনেক জানমালের ক্ষতি হতো।’

এ দুর্ঘটনা থেকে যাত্রীরা জানে বেঁচে গেলেও তাদের বেশকিছু পণ্য পানিতে ডুবে গেছে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল জানান, তারা বিষয়টি সম্পর্কে অবগত নন। এ বিষয়ে কেউ তাদের কিছু জানায়নি।

1528 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন