৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ

কলকাতায় ফিরে অসুস্থ শাকিবের নায়িকা

আপডেট: এপ্রিল ২০, ২০২১

নিজস্ব প্রতিবেদক:: ‘অন্তরাত্মা’ ছবির সুবাদে গত মার্চের প্রায় পুরোটা সময়ই বাংলাদেশ ছিলেন টলিউড অভিনেত্রী দর্শনা বণিক। কাজ শেষ করে চলতি মাসের শুরুতে কলকাতা হয়ে মুম্বাই ও হায়দরাবাদে যাওয়ার কথা ছিল এই নায়িকার। কারণ বাংলাদেশি ছবির পর বলিউড ও দক্ষিণ ভারতীয় দুটি ছবিতে অভিনয়ের কথা ছিল তার। তবে তা আর হয়নি। কলকাতা ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাই আপাতত বাসায়ই বিশ্রাম নিচ্ছেন এই তারকা।

 

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দর্শনা বলেন, ‘গত মাসে শাকিব খানের সঙ্গে “অন্তরাত্মা” ছবির শুটিং করেছি। দারুণ অভিজ্ঞতা ছিল সেটা। এরপর কলকাতা ফিরেই শরীরটা খারাপ করলো। তাই বাসাতেই বিশ্রাম নিচ্ছি। এছাড়া কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় আপাতত আর শুটিং করছি না।’

 

এদিকে, ‘অন্তরাত্মা’র শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে দর্শনা বণিককে। সোহানি আলমের গল্পে এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।

 

এদিকে, দর্শনা দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ ছবিতেও অভিনয় করেছেন। এটি মুক্তির অপেক্ষায় আছে।

337 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন