১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব: রাষ্ট্রপতি

করোনাঃ মৃত্যুর মিছিলে শীর্ষে ঢাকা

আপডেট: মে ১০, ২০২১

বিশেষ প্রতিনিধি ॥ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৭২। এছাড়া দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার ২৭-এ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫১৪ জনের দেহে।

করোনাভাইরাস নিয়ে সোমবার (১০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১১৫ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১২ হাজার ২৭৭ জন।

করোনাভাইরাসে বাংলাদেশে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ। ঢাকা বিভাগে মোট ৬ হাজার ৯৩৭ জন মারা গেছেন। শতকরা হার ৫৭.৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫ জন।

অন্যদিকে চট্টগ্রামে এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ২২০ জন। শতকরা হার ১৮.৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছেন।

এছাড়া রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৬ জন মারা গেছেন। মোট মৃত্যু ৬২৯। শতকরা হার ৫.২৫ শতাংশ। খুলনায় গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। বিভাগে মোট মৃত্যু ৭২৫। শতকরা হার ৬.০৬ শতাংশ।

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ২ জন এবং এ পর্যন্ত মোট মারা গেছেন ৩৬৪ জন। মোট হার ৩.০৪ শতাংশ। সিলেটে মোট মারা গেছেন ৪১৫ জন। শতকরা হার ৩.৪৭ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা গেছেন তিনজন। অন্যদিকে রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় একজন এবং মোট ৪৩৫ জন মারা গেছেন। মৃত্যুর হার ৩.৬৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে কেউ করোনায় মারা যায়নি। এই বিভাগে মোট মৃত্যু ২৪৭ জন। দেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে কম মৃত্যু হয়েছে এই বিভাগে। মৃত্যুর হার ২.০৬ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ২৫ এবং নারী ১৩ জন। মোট ৮ হাজার ৬৭৮ জন পুরুষ করোনায় মারা গেছেন। নারী মারা গেছেন ৩ হাজার ২৯৪ জন। পুরুষ মৃত্যুর হার ৭২. ৪৯ শতাংশ। আর নারী মৃত্যুর হার ২৭.৫১ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আক্রান্তের তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। বাংলাদেশে গত বছরের মার্চে প্রথম করোনা শনাক্ত হয়।

582 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন