৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে চান বিএনপির ১০ নেতা! ২৭২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ট্যাংকার, আসছে আরও চারটি জাকাত ব্যবস্থাপনায় আলেম-ওলামাদের নিয়ে কমিটি গঠনের সুপারিশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুবদল নেতা তসলিম উদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর তথ্য নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর

করোনাঃ কর্মহীন মানুষদের মানবিক সহায়তা করছে সরকার -পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট: এপ্রিল ২৯, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনায় কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কে মানবিক ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করছে। পাশাপাশি করোনা মোকাবেলায় কঠোর ভূমিকা পালন করছে সরকার।

কিন্তু করোনা প্রতিরোধে নিজের স্বাস্থ্য নিজেকেই সুরক্ষিত রাখতে হবে। তাই সকালকে স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বরিশাল সদর উপজেলা মিলনায়তনে ডায়রিয়া রোগীদের আইভি স্যালাইন ও কর্মহীনহীনদের ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সদর জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীদের ১ হাজার আইভি স্যালাইন, করোনায় কর্মহীন ১০০ পরিবারকে চাল, ডাল, লবণ, তৈল, আলু ও পেঁয়াজ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। এছাড়াও ১ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

295 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন