২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

করোনায় আবারও রেকর্ডসংখ্যক মৃত্যু ভারতে

আপডেট: মে ১২, ২০২১

বিশেষ প্রতিনিধি ॥ মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতে হাজার হাজার মানুষে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। অক্সিজেনের অভাবে হাসপাতাল প্রাঙ্গণে অনেকের মৃত্যু হচ্ছে। ইতোমধ্যে করোনায় একদিনে ভারতে ফের রেকর্ডসংখ্যক ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অনেকটা ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশটিতে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১২ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ২০০ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৫৪ হাজার ২২৫ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৪৯৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৪৫৬ জন।

এদিকে বুধবার (১২ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১৩ হাজার ৪৪৪ মানুষ এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন প্রায় ৭ লাখ ১০ হাজার ১৫২ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৩০ হাজার ৮৭৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৩ লাখ ২০ হাজার ১৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৮০ লাখ ৫৩ হাজার ৬৮৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ১১৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৯৪৬ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৪৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৭১১ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ১৭০ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৬ হাজার ৯৩৫ জন।

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫০ লাখ ৫৯ হাজার ৪৩৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪৩ হাজার ৫৮৯ জন।

এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

393 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন