১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

এবারো রমজানে মক্কা-মদিনায় তারাবি হবে ১০ রাকাত

আপডেট: জানুয়ারি ২৮, ২০২৬

অনলাইন নিউজঃ আসন্ন পবিত্র রমজানে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে প্রতিদিন ১০ রাকাত তারাবিহ এবং এর পর ৩ রাকাত বিতর নামাজ আদায় করা হবে। দুই পবিত্র মসজিদের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানকারী সংস্থা—জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হোলি মস্কস—এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসে হারামাইন শরিফাইনে তারাবিহ নামাজের পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। পূর্বের মতোই প্রতি রাতে মোট ১৩ রাকাত নামাজ অনুষ্ঠিত হবে, যেখানে পাঁচবার সালাম ফেরানো হবে এবং শেষ সালামটি হবে বিতর নামাজের মাধ্যমে।

সংস্থাটি আরও জানায়, এই পদ্ধতি সুন্নি মুসলমানদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রচলিত এবং ধর্মীয়ভাবে অনুসৃত একটি নিয়মিত কাঠামো। মুসল্লিদের সুবিধা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি বিবেচনায় রেখেই এই নিয়ম বহাল রাখা হয়েছে।

তবে তারাবিহ নামাজের নির্দিষ্ট সময়সূচি ও দায়িত্বপ্রাপ্ত ইমামদের নাম রমজান শুরুর আগ মুহূর্তে আলাদাভাবে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন বিপুলসংখ্যক মুসল্লি মক্কা ও মদিনায় সমবেত হন। নামাজের নির্ধারিত এই কাঠামো ভিড় নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সহজ করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, একসময় মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ২০ রাকাত তারাবিহ নামাজ আদায় করা হতো। তবে ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় স্বাস্থ্যঝুঁকি এড়াতে রাকাত সংখ্যা কমিয়ে ১০ নির্ধারণ করা হয়। পরবর্তীতে সেই নিয়মই বহাল রয়েছে।

324 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন