১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল

এক বিয়ের খাবার খেয়ে গেলেন অন্য বরযাত্রীরা

আপডেট: জুলাই ২৬, ২০২৫

অনলাইন নিউজঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এক বিয়ের বরযাত্রীরা ভুল করে অন্য বিয়ের খাবার খেয়ে ফেলেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৫ জুলাই) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫০০ মিটার দূরত্বে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং সোনালী কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দুটি বিয়ের অনুষ্ঠান। মধ্যাহ্নভোজের সময় সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত ৭০ জন বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এবং সেখানে অন্য বিয়ের খাবার খেয়ে নেন।

এ বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারের বিয়ের আয়োজক সদস্য তাসিব তানজিল বলেন, তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার রয়ে গেছে। যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে। সর্বোপরি, আলহামদুলিল্লাহ।

স্থানীয় বাসিন্দা রবিউল সুমন বলেন, আমাদের বাড়ির পাশে সোনালী ক্লাবে বিএনপির এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। কিন্তু বরযাত্রীরা ভুল করে পাশের ফাইভ স্টার ক্লাবে গিয়ে অন্য বিয়ের খাবার খেয়ে চলে গেছে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক
475 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন