১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে চান বিএনপির ১০ নেতা! ২৭২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ট্যাংকার, আসছে আরও চারটি জাকাত ব্যবস্থাপনায় আলেম-ওলামাদের নিয়ে কমিটি গঠনের সুপারিশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুবদল নেতা তসলিম উদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর তথ্য নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর

ইসরাইলী ক্ষেপণাস্ত্র, বিমান ও স্থল হামলা ফিলিস্তিনে

আপডেট: মে ১৪, ২০২১

বিজয় ডেস্ক ॥ ফিলিস্তিনে কয়েকদিন ধরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাশাপাশি এবার স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েল। কামান থেকে গাজায় গোলাবর্ষণ করছে ইসরায়েল। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসও ইসরায়েলে রকেট হামলা চালিয়ে যাচ্ছে। খবর আল জাজিরার।

দুই পক্ষের ব্যাপক হামলা পঞ্চম দিনে গড়িয়েছে। তবে এখন পর্যন্ত হামলা বন্ধ বা দুই পক্ষের শান্ত হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, বিমান ও স্থল বাহিনী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস শাসিত ছিটমহলটিতে হামলা শুরু করেছে। তবে এটি স্থল অভিযান না, ইসরায়েলি সৈন্যরা গাজা সীমান্ত থেকে ভূখণ্ডটিতে গোলাবর্ষণ করছে।

ইসরায়েলি সেনা অবস্থানের নিকটবর্তী গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, তারা নিজেদের সীমানার ভেতরে ইসরায়েলি স্থল বাহিনীর প্রবেশের কোনো লক্ষণ দেখেননি কিন্তু ব্যাপক গোলাবর্ষণ ও বার বার বিমান হামলা চালানো হচ্ছে।

শুক্রবার ভোর থেকে গাজার উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল কামানের গোলা ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সীমান্তের কাছাকাছি বাড়ির বাসিন্দারা জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় প্রার্থনা করেছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত চার দিনে গাজায় ৩১ শিশুসহ অন্তত ১১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৫৮০ জন।

309 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন