৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে: শিক্ষামন্ত্রী রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত

আসছে সিনোফার্মের ৫ লাখ টিকা

আপডেট: মে ১১, ২০২১

বিজয় ডেস্ক ॥ চীনের দেওয়া সিনোফার্মের ৫ লাখ টিকার চালানটি এখন ঢাকার পথে। ইতোমধ্যেই এই টিকা বেজিং এয়ারপোর্টে পৌঁছেছে।

 

আজ সোমবার (১০ মে) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছেন।

 

ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে যে ৫ লাখ টিকা উপহার দেওয়া হবে, সে টিকা কোম্পানি থেকে একটি কাভার্ডভ্যানযোগে বেইজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে বিমানযোগে ঢাকায় আসবে।

 

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সোমবার জানিয়েছেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে।

 

এই লক্ষ্যে সিনোফার্মের ৫ লাখ টিকা দেবে। এই টিকা আগামী ১২ মে আসবে।

294 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন