১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে চান বিএনপির ১০ নেতা! ২৭২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ট্যাংকার, আসছে আরও চারটি জাকাত ব্যবস্থাপনায় আলেম-ওলামাদের নিয়ে কমিটি গঠনের সুপারিশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুবদল নেতা তসলিম উদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর তথ্য নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর

আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব: প্রার্থী আশা

আপডেট: জানুয়ারি ২৯, ২০২৬

অনলাইন নিউজঃ ঠাকুরগাঁও-৩ আসনের নির্বাচনি মাঠে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে স্বতন্ত্র প্রার্থী আশা মণি। বড় বড় রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং ভোটারদের কাছে ‘বিয়ের উপহার’ হিসেবে একটি করে ভোট চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই বিচিত্র আবদার করেন। মুহূর্তেই তার এই বক্তব্যের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

নির্বাচনী মাঠে তরুণ ভোটারদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন আশা মণি। অনেক তরুণ ভোটার তাকে ঘিরে ধরলে তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, অনেক তরুণ ভাই আমাকে বলছেন, আপা আমাদের বিয়ের ব্যবস্থা করেন। তাদের উদ্দেশ্যে আমার কথা—আমাকে একটা করে ভোট দিন, আমি বিজয়ী হলে আপনাদের বিয়ের ব্যবস্থা সহজ করে দেব। তরুণ থেকে শুরু করে দাদা-দাদি, নানা-নানি ও চাচা-চাচি—সবার কাছে আমার একটাই আবদার, বিয়ের উপহার হিসেবে এবার আমাকে একটি করে ভোট দিন।

আশা মণির এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে হাস্যরসের জোয়ার। জয়দেব দেবনাথ নামের এক নেটিজেন মন্তব্য করেছেন, কেউ দিতে চাচ্ছে বেহেশত, কেউ ফ্যামিলি কার্ড, আর আশা মণি আপা দিতে চাচ্ছেন বউ অথবা স্বামী!

উল্লেখ্য, আশা মণি এর আগেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে সেবার নির্বাচনী লড়াইয়ে মাত্র কয়েকটি ভোট পেয়েছিলেন তিনি।

ভোটের সমীকরণ যাই হোক, স্থানীয় সমাজকর্মী আম্বিয়া খাতুন মনে করেন, ভোট যাই পাক না কেন, নারী ক্ষমতায়ন ও অধিকার আদায়ের লড়াইয়ে আশা মণি একজন সাহসী পথযাত্রী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে আশা মণিসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরো জেলায় তিনটি সংসদীয় আসনে নারী প্রার্থী মাত্র দুজন। তাদের মধ্যে ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির নূরুন্নাহার বেগম এবং ঠাকুরগাঁও-৩ আসনে লড়ছেন এই আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশা মণি। সূত্র: দৈনিক যুগান্তর

135 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন