৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে: শিক্ষামন্ত্রী রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত

আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারব না, যারা বলেন তারা পাগলের মতো কথা বলেন

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ডেস্ক রিপোর্ট: জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার অর্জনের পর আগামীকাল মঙ্গলবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তার আগেরদিন আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করতে পারবে না। যারা যুদ্ধের কথা বলেন তারা পাগলের মতো কথা বলেন।

যুদ্ধের কথা না বলে ভারতের সঙ্গে আলোচনা করতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি মূলত ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিবাদ বা ইস্যু নিয়ে এমন কথা বলেছেন।

তিনি বলেন, “আগামী বছরের আগেই গঙ্গা পানি চুক্তির নবায়নের আওতায় ফারাক্কার পানির বিষয়টি সামনে আসবে। এছাড়া সীমান্ত হত্যার ইস্যুটিও রয়েছে। আর আমাদের অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। আমরা ভারতের সঙ্গে কোনো যুদ্ধে লড়তে পারব না। আমাদের আলোচনা করতে হবে। যারা ভারতের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন তারা পাগলের মতো কথা বলেন।”

এছাড়া ২০২৪ সালে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার জাতীয় পুনর্মিলন করতে পারেননি। তার দাবি, অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের কথার বাইরে যেতে পারেননি। এ কারণে জাতীয় পুনর্মিলন সম্ভব হয়নি।

সূত্র: দ্য হিন্দু

101 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন