১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল

আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ

আপডেট: মার্চ ২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণাঞ্চলের মিডিয়া জগতের অভিভাবক, সাংবাদিকদের বাতিঘর, দেশের শীর্ষ আঞ্চলিক দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ।

২০২৪ সালের ২ মার্চ রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট (বারডেম) এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২ মে বরিশালের কাশীপুর কলাডেমা সম্ভ্রান্ত কাজী পরিবারে তাঁর জন্ম। তিনি ছাত্রাবস্থা থেকেই লেখালেখির সাথে জড়িত ছিলেন। খবর গ্রুপ পাবলিকেশনস এর বরিশালের ব্যুরো চিফ হিসেবে সাংবাদিকতায় কর্মজীবনের শুরু করেছিলেন তিনি। আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী বাবুল ছিলেন বরিশালের সব শ্রেনী পেশার মানুষের কাছে ভালবাসা, শ্রদ্ধা ও আস্থার প্রতীক। সততা ও সমাজ সেবায় তিনি ছিলেন অনুকরণীয়। তথ্যসূত্র:দৈনিক আজকের বার্তা

361 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন