১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির

অ্যাম্বুলেন্স না পেয়ে, গাড়ির ছাদে বাবার মরদেহ বেঁধে শ্মশানে গেলেন ছেলে

আপডেট: এপ্রিল ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ হাজার চেষ্টা করেও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। তাই গাড়ির ছাদে বাবার মরদেহ বেঁধে নিয়ে সৎকার করতে গেছেন এক ছেলে।

সোমবার (২৬ এপ্রিল) ভারতের উত্তর প্রদেশের আগরায় এ ঘটনা ঘটেছে।

 

যদিও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারবার বলে আসছেন, পরিষেবায় কোনও ঘাটতি নেই। সবশেষ গত রোববারও (২৫ এপ্রিল) এই দাবি করেছেন তিনি। তারপর দিনই সোমবার আগরায় এই দৃশ্য চোখে পড়ল।

 

মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন কি না জানা যায়নি। তবে বাঁশের মাচাসহ মরদেহ গাড়ির ছাদে বেঁধে নিয়ে যেতে দেখে শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি স্থানীয় মোক্ষধাম শ্মশানে তিনি উপস্থিত হলে ওই দৃশ্য দেখে চমকে ওঠেন সবাই।

 

এদিকে, ভারতে গত ২৪ ঘণ্টায় আরও তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে দুই হাজার ৮০৬ জন।

 

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৬ এপ্রিল) সকাল পর্যন্ত দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৩ লাখ ৬ হাজার ৩০০ জন এবং মারা গেছেন এক লাখ ৯৫ হাজার ১১৬ জন।

 

আক্রান্তের দিক থেকে দেশটি বিশ্বে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে।

362 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন