৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে চান বিএনপির ১০ নেতা! ২৭২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ট্যাংকার, আসছে আরও চারটি জাকাত ব্যবস্থাপনায় আলেম-ওলামাদের নিয়ে কমিটি গঠনের সুপারিশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুবদল নেতা তসলিম উদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর তথ্য নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর

অনুমতি মেলেনি দূরপাল্লার বাস চলাচলের

আপডেট: মে ১৫, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন করোনার সংক্রমণ না কমায় ঈদের পর দূরপাল্লার বাস ছাড়ার অনুমোদন দেয়নি সরকার । আজ শনিবার (১৫ মে) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনার সংক্রমণের কারণে কয়েকদফা বিধিনিষেধ বা ‘লকডাউন’ বাড়ানোর পর সর্বশেষ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিলো। দেশে করোনাভাইরাসের সংক্রমণ না কমা এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ থেকে ২৩ মে আরো এক সপ্তাহ ‘লকডাউন’ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেন।

ঈদের পর দূরপাল্লার বাস চলার অনুমতির জন্য পরিবহন মালিক ও শ্রমিকরা ঈদের দিন দেশের বাস টার্মিনালগুলোতে অবস্থান কর্মসূচি পালন করেন।

সরকারের শীর্ষ পর্যায়ের একজন জানান, পরিবহন শ্রমিকদের নেতা সাবেক মন্ত্রী শাজাহান খান ‘লকডাউনে’ বেকার হয়ে পড়া পরিবহন শ্রমিকদের কথা ভেবে ঈদের পর দূরপাল্লার বাস ছেড়ে দেওয়ার জন্য সরকারের সঙ্গে দেনদরবার করে আসছেন।

কিন্তু করোনা পরিস্থিতির কথা ভেবে প্রধানমন্ত্রী তাতে সাড়া দেননি।

আগামী এক সপ্তাহ ‘লকডাউন’ শেষে করোনা পরিস্থিতির ওপর বিবেচনা করে দূরপাল্লার বাস চলার বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করবে বলে জানিয়েছেন ফরহাদ হোসেন।

তিনি বলেন, এখনই দূরপাল্লার বাস চলার অনুমতি দেওয়া হচ্ছে না। আগের শর্তে আগামী এক সপ্তাহ ‘লকডাউন’ চলবে।

292 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন