১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির

অনিয়ম দুর্নীতি ও স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে বরিশালে প্রতিবাদ মিছিল ও অবস্থান

আপডেট: আগস্ট ১৭, ২০২৫

অনলাইন নিউজ: শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম দুর্নীতির ও স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে বরিশালে প্রতিবাদ মিছিল অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রজনতা।

গত বৃহস্পতিবার একই দাবিতে শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সামনে শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচিতে হাসপাতাল কর্মচারীদের হামলায় শিক্ষার্থীরা আহত হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের আসামি করে থানায় অভিযোগ দেয়ায় নতুন করে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে সংগঠক মহিউদ্দিন রনি।

তাই হামলাকারীদর বিচারের দাবিতে এবং দুষ্টু তদন্ত সাপেক্ষে শিক্ষার্থীদের ওপর হামলার সাথে জড়িত হাসপাতালের কর্মচারীদের আইনের হাতে তুলে দেওয়া সহ ৫ দফা দাবিতে আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) নগরীর সদর রোড থেকে একটি মিছিল নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে সামনে এসে অবস্থান নেয়।

এদিকে শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন ছিল পুরো মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়। হাসপাতালের সামনে অবস্থান নেয়া শিক্ষার্থীরা বেশ কয়েকবার হাসপাতাল ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ।

সংগঠক মহিউদ্দিন রনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা এবং থানায় অভিযোগ কারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। স্বাস্থ্য উপদেষ্টা যদি দাবি-দাওয়া মানে তাহলে সেটা আমাদের লিখিত দিতে হবে এবং এর রোড ম্যাপ কি হবে সেটাও জানাতে হবে। অন্যথায় এ আন্দোলন চলবে।সূত্র:ঢাকা জার্নাল

355 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন