১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির

অতিরিক্ত ডিআইজি হলেন হারুন অর রশিদ

আপডেট: মে ২, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি এখন তেজগাঁও জোনের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির বিষয়টি উল্লেখ করা হয়। এদিন আরও ৬ জনকে এই পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম, মো. আনিসুর রহমান, বিপ্লব বিজয় তালুকদারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

 

এ ছাড়া সিআইডির পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম, বিশেষ শাখার (এসবির) পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও পুলিশ অধিদপ্তরের সহকারি মহাপরিদর্শক (এআইজি) শেখ রফিকুল ইসলামকেও ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

320 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন