১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে মোঃ রাসেল’র পদোন্নতি

আপডেট: মে ১১, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদোন্নতি পেয়েছেন। এ উপলক্ষে কোতোয়ালি মডেল থানায় বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তাঁকে বিএমপি’র ট্রাফিক বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে বদলী করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা।

এসময় প্রধান অতিথি সহ সকল সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি রাসেল একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার চৌকশ কর্মকর্তা হিসেবে আলোচিত হন। একই সাথে বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উপ-পুলিশ কমিশনার মোকতার হোসেন পিপিএম সেবা বলেন, “পেশাগত জীবনে মোঃ রাসেল অত্যন্ত দক্ষ চৌকস, পরিশ্রমী ও মেধাবী পুলিশ কর্মকর্তা। তিনি তাঁর সর্বাঙ্গীণ উন্নতি কামনা করেন ।

সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে মোঃ রাসেলকে কোতোয়ালি মডেল থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা , সম্মাননা সূচক ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। একই সময় সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল থানা) হিসেবে যোগদানকৃত প্রকৈাশলী শাহেদ আহমেদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন প্রধান অতিথি সহ কোতোয়ালি পরিবার।

অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা বিএমপি জনাব মোঃ নুরুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে, উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করিম।

এছাড়াও উপস্থিত ছিলেন , পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোঃ আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক অপারেশন জনাব মোঃ মোজাম্মেল হক সহ কোতোয়ালি মডেল থানার সর্বস্তরের অফিসারবৃন্দ।

454 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন