৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে: শিক্ষামন্ত্রী রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত

শরীয়তপুরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

আপডেট: মে ৬, ২০২১

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর পৌরসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ হতে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বেলা ১১টায় শরীয়তপুর পৌরসভায় মেয়র এ্যাড. পারভেজ রহমান জন এ উপহার বিতরণ করেন করেন।

মেয়র এ্যাড.পারভেজ রহমান জন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ হতে প্রধানমন্ত্রীর উপহার শরীয়তপুর পৌরসভার দুস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেছি। পর্যায়ক্রমে পৌরসভার ৪ শত জনকে এ সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক তালিকা প্রণয়ন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সুবিধাভোগীদের মাঝে এ টাকা বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার সচিব এনামুল হক, শরীয়তপুর পৌরসভার সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দা মাহামুদা, পৌরসভার স্বাস্থ সহকারী মো:আলিম, অফিস সহকারী মো: সালাম প্রমুখ।

439 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন