৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

ঝিনাইদহে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবীতে মানববন্ধন

আপডেট: জুন ৬, ২০২১

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের সদর হাসপাতালে স্বাস্থ্যসেবায় মানোন্নয়ন ও আইসিইউ স্থাপনের দাবিতে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালিত হয় ।

মানববন্ধন কর্মসূচী আয়োজন করে ‘করোনা স্কোয়াড নামের একটি সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

সে সময় বক্তব্য রাখেন, করোনা স্কোয়াডের সদস্য তানভীর আহমেদ অভি, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি রুবেল পারভেজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকরামুল হক লিকু, শাহিনুর রহমান লিটন প্রমূখ।

বক্তারা বলেন, জেলা সদর হাসপাতালে আইসিইউ না থাকার কারণে করোনা  ও অন্যান্য রোগে আক্রান্ত মুমুর্ষ রোগিদের বাইরে পাঠানো হচ্ছে। এজন্য বাড়ছে মৃত্যুহার। সে কারণে মহামারী করোনা রোগিদের জন্য দ্রুত হাসপাতালের মানোন্নয়নসহ আই সি ইউ স্থাপনের লক্ষে সরকারের  নিকট  দাবি জানান।

1181 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন