করোনাকাল

-ফাত্তাহ তানভীর রানা

দহনকালে
এসেছে করোনাকাল;
এ কী হয়েছে মানুষের হাল!
মানুষের নেই কো কোনো ঢাল।
শুকিয়েছে সব বিল-খাল
এখন করোনাকাল।
মানুষের বড়ই আকাল
অবস্থা বেগতিক-বেহাল!
চলছে দহনকাল
এখন করোনাকাল।