নিজস্ব প্রতিবেদকঃ সরকারের নিশেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যাওয়া জেলেদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে হাতিয়া উপজেলা প্রশাসন। এসময় অভিযানে জব্দকৃত প্রায় ৫০০০ কেজি ইলিশ হাতিয়ার বিভিন্ন এতিমখানা ও আশ্রয়ণসহ অন্তত ১২০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করেন ইউএনও মোঃ রাসেল ইকবাল।