সোহেল আহমেদঃ কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ভিডিও বার্তা পেয়ে অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

ভিডিও বার্তা সূত্রে জানা গেছে, ২৫ জুলাই শনিবার গভীর রাতে অবৈধভাবে সমুদ্রসৈকত থেকে বালি উত্তোলন করে মেরিন ড্রাইভ সড়কের নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছিল। এতে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার সংবাদ পেয়ে কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সাংবাদিক নেতারা উপস্থিত হন। এরপরে ঘটনার বিবরণ দিয়ে সাংবাদিক মাসুদ পারভেজ সাগর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটি ভিডিও বার্তা ফেসবুক পোস্ট করেন।

পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজড়ে এলে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের ব্যবহ্র পাইপ, মেশিন সহ মালামাল জব্দ করা হয়।

প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি নেমে আসে স্থানীয়দের মধ্যে।