অনলাইন নিউজ: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পরীক্ষার্থীদের তথ্য এন্ট্রি, যাচাই ও অনুমোদন সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ মার্চ) অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি চিঠি সব উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, উপজেলা বা থানাধীন সব বেসরকারি বিদ্যালয়ের পরীক্ষার্থীদের তথ্য ডিআর আকারে পিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। এ সময় পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করতে হবে।
নির্দেশনায় বলা করা হয়ছে, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৮ থেকে ১০ মার্চের মধ্যে পরীক্ষার্থীদের তথ্য পিইএমআইএস সিস্টেমে এন্ট্রি সম্পন্ন করবে। এরপর তথ্য যাচাই করে তা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউপিইও বা সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (এটিপিইও) আইডিতে পাঠাতে হবে।
এন্ট্রিকৃত তথ্য পাওয়ার পর ইউপিইও / এটিপিইও কর্তৃক তা যাচাই করা হবে। প্রয়োজনে সংশোধনের জন্য বিদ্যালয়ের আইডিতে ফেরত দেওয়া হবে এবং বিদ্যালয় কর্তৃক সংশোধিত তথ্য পুনরায় যাচাই করে অনুমোদনের জন্য পাঠানো হবে।
পরবর্তীতে ইউপিইও / এটিপিইও কর্তৃক প্রেরিত পরীক্ষার্থীদের তথ্যের সঠিকতা যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এ প্রক্রিয়াও ৮ থেকে ১১ মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে।
চিঠিতে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সব তথ্য সঠিকভাবে এন্ট্রি ও অনুমোদন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।