শুক্রবার (৬ মার্চ) বিকেলে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজনের ধারাবাহিকতায় উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নারী নিপীড়ন, শিশু ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে তবে তা নিয়ে শক্ত প্রতিবাদ জানাতে হবে এবং বিচারব্যবস্থার সংস্কার নিয়ে কথা বলতে হবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘সামনের স্থানীয় সরকার নির্বাচনে আরো বেশি সমর্থন আসবে।
বিগত জুলাই আন্দোলনে রাজপথে গড়ে ওঠা ঐক্য আগামী দিনেও অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন। অন্যদিকে রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে থাকা ব্যক্তিদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে বার্তা দিতে চাই, ধর্ষণমুক্ত বাংলাদেশ তৈরি করতে দ্রুত উদ্যোগ নিন।
এ সময় বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ঐক্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ এবং বিচারব্যবস্থা ঢেলে সাজানোর ওপর জোর দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা বিচারব্যবস্থা সংস্কারের জন্য ‘জুলাই সনদ’ অনুযায়ী দ্রুত সংস্কার প্রক্রিয়া শুরু করার দাবিও জানান।