১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল

চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫

আপডেট: এপ্রিল ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৫ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন।

 

শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বাঁশখালী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেছেন, বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বিরোধ চলছিল। সকালে শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

স্থানীয় সূত্র বলছে, সংঘর্ষের একপর্যায়ে পুলিশ গুলি চালায়। এতে কমপক্ষে ৩২ জনের মতো আহত হন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

649 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন