২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরিঃ চীনা প্রেসিডেন্ট

আপডেট: এপ্রিল ২০, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক || চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি, বলদর্পিতা নয়। এজন্য তিনি আরো বেশি স্বচ্ছ বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।

আমেরিকাকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট শি জিনপিং মূলত এই কথা বললেন। তিনি পশ্চিমা একাধিপত্যবাদের বিরুদ্ধে সতর্ক করে বলেন, বলদর্পী শক্তিগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মোড়লিপনা করে বেড়াচ্ছে।

 

বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি আজ (মঙ্গলবার) এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, বর্তমান বিশ্বের ভবিষ্যত গন্তব্য নির্ধারিত হতে হবে সব দেশের মাধ্যমে।

প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, একটি অথবা গুটিকয়েক দেশ তাদের শাসন অন্যদের ওপর চাপিয়ে দিতে পারে না এবং কয়েকটি দেশের আধিপাত্যবাদিতার ভিত্তিতে বিশ্ব পরিচালিত হতে পারে না।

 

আমেরিকার নাম উল্লেখ না করে প্রেসিডেন্ট শি জিনপিং বাজার নীতির বিরুদ্ধে যায় এমন বাধা সৃষ্টি করার বিষয়ে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এতে কারো লাভ হবে না বরং অন্যের ক্ষতি হবে। পার্সটুডে।

359 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন