২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে লাল শাপলা দেখতে নেমে কলেজছাত্রের মৃত্যু কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয়

ঈদে মিলাদুন্নবী (স:) শান্তিপূর্ণ উদ্‌যাপনের লক্ষ্যে সিএমপি’র মতনিবিময় সভা অনুষ্ঠিত

আপডেট: আগস্ট ২৮, ২০২৫

হোসেন বাবলা, নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ আ সন্ন পবিত্র ঈদে-মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে গতকাল ২৭ আগস্ট ,বুধবার দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি’র সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির মহোদয়। এসময় তিনি পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদ্‌যাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর)মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, চট্টগ্রাম সিটি করপোরেশন, র‍্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াসা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণ এবং পবিত্র মিলাদুন্নবী (স) উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ।

433 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন