৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নেই: ইরান নৌপথে নিরাপদযাত্রা নিশ্চিতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে: প্রতিমন্ত্রী মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন বিচারব্যবস্থা সংস্কার ও নারী নির্যাতন রোধে শক্ত অবস্থান নেবে এনসিপি : নাহিদ ইসলাম এনসিপি থেকে ৭ শীর্ষ নেতার পদত্যাগ জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট: জুন ১, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক দীপক রঞ্জন রায়, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, জেলা আওয়ামীগের সাধারণ তালুকদার মোঃ ইউনুস ও সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।

সভার আগে সাধারণ মানুষের মাঝে প্যাকেটজাত দুধ ও টিশার্ট বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

অন্যদিকে দিবসটি উপলক্ষে প্রান্তজন এগ্রো এন্টারপ্রাইজ-এর উদ্যোগে নগরীতে দুধের পুষ্টি ও গুনাগুণ সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় শিশুদের মাঝে দুধ বিতরণ করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

592 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন