৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুবদল নেতা তসলিম উদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর তথ্য নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নেই: ইরান নৌপথে নিরাপদযাত্রা নিশ্চিতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে: প্রতিমন্ত্রী মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুবদল নেতা তসলিম উদ্দিন

আপডেট: মার্চ ৮, ২০২৬

বিশেষ প্রতিনিধি, বাবুগঞ্জ: আমরা মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করি। অনেক সময় একার পক্ষে সমাজের উন্নয়ন করা সম্ভব হয় না। তাই সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদল নেতা ও  বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. এইচ. এম. তসলিম উদ্দিন।

আজ রোববার (০৮ মার্চ) বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা হাইস্কুল ও কলেজে প্রগতি মানব কল্যাণ ট্রাস্ট -এর উদ্যোগে পবিত্র মাহে রমজানে শতাধিক অসচ্ছল পরিবারে আর্থিক অনুদান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. এইচ. এম. তসলিম উদ্দিন বলেন, “রমজানের শিক্ষা হলো মানবতার সেবা করা এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।”

চাঁদপাশা হাইস্কুল ও কলেজের হলরুমে প্রগতি মানব কল্যাণ ট্রাস্ট, বরিশাল কর্তৃক আয়োজিত “পবিত্র মাহে রমজানে আর্থিক অনুদান বিতরণ কর্মসূচি-২০২৬” অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

চাঁদপাশা হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাশা হাইস্কুল ও কলেজের আজীবন দাতা সদস্য ও ট্রাস্টের পরিচালক অ্যাডভোকেট এইচ. এম. তসলিম উদ্দিন।

উক্ত কর্মসূচিতে আর্থিক সহযোগিতা প্রদান করেন চাঁদপাশা হাইস্কুল ও কলেজের আজীবন দাতা সদস্য সৈয়দা নাহিদা আক্তার পরনা।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার বলেন, “পবিত্র মাহে রমজান হলো সহমর্মিতা, মানবতা ও দানের মাস। সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি এবং প্রগতি মানব কল্যাণ ট্রাস্টের এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।”

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ ওমর ফারুক, সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ ফারুক হোসেন সহ ট্রাস্টের সদস্যবৃন্দ ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন।

50 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন