৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

লঞ্চ চালুর দাবিতে বরিশালে নৌ শ্রমিকদের বিক্ষোভ

আপডেট: মে ১৮, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥
যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতির দাবিতে বরিশালে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল অঞ্চল। মঙ্গলবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় বরিশাল নৌবন্দরে কয়েকশ শ্রমিক এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় তারা স্বাস্থ্য বিধি মেনে যাত্রীবাহি নৌযান চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, করোনা সংক্রমণ রোধে দেড় মাস আগে লকডাউন শুরুর দিন থেকে যাত্রীবাহি নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বরিশাল বিভাগের ১০ সহস্রাধিক নৌযান শ্রমিক বেকার হয়ে পড়েছেন। বক্তারা আরও বলেন, নৌযান মালিকরা লকডাউনের অজুহাত দেখিয়ে শ্রমিকদের বেতন দিচ্ছেন না।

বক্তারা আরো বলেন, নৌ শ্রমিকরা অনেক পরিবার ঈদ করতে পারেননি। নৌযান শ্রমিকদের ঘরে দুর্ভিক্ষের হাহাকার চলছে।

তাদের অভিযোগ, নৌযান বন্ধ রাখা হলেও স্বাস্থ্য বিধি উপেক্ষা করে সব ধরনের পরিবহন চলাচল করছে।নৌযান শ্রমিকরা বলেন, অবিলম্বে যাত্রীবাহি নৌযান চলাচলের অনুমতি দিতে হবে। অনথ্যায় নৌযান শ্রমিকদের বেতন-ভাতার নিশ্চয়তার দাবিও করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, নৌযান শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি শেখ আবুল হাশেম মাষ্টার, যুগ্ন সম্পাদক মাষ্টার একিন আলী, মাষ্টার নজরুল ইসলাম, মাষ্টার গিয়াস উদ্দিন, মাষ্টার মানিক, ড্রাইভার শাহাদত হোসেন প্রমুখ।

302 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন