৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ঘরমুখী মানুষের চাপ, উপেক্ষিত লকডাউন

আপডেট: মে ৩, ২০২১

করোনা মহামারির কারণে চলছে লকডাউন। কিন্তু এসব কিছুকে উপেক্ষা করেই ঈদে ঘরে ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। সোমবার (৩ মে) সকালে নৌরুটটিতে এমন দৃশ্য দেখা যায়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে লকডাউনের মধ্যে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে সকাল ৭টার পর থেকে কে-টাইপ ও ইউটিলিটি ৪টি ছোট ফেরি চলাচল করছে।

এ বিষয়ে পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে গতকাল রোববার (২ মে) সন্ধ্যা ৬টা থেকে আজ সোমবার (৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ৪ হাজার যানবাহন পারাপার হয়েছে।

259 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন